শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৮ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রবাসীদের বিনামূল্যে করোনা টিকা দেবে মালদ্বীপ, নার্স পাঠাবে বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ঢাকা আসবেন।

[৩] বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে এগিয়ে নিতে যৌথ কমিশন গঠন করা হবে।

[৪] চার দিনের সফরে ঢাকা আসেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। এ সফরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

[৫] মোমেন বলেন, দিপক্ষীয় বৈঠকে দেশটিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করন, বাংলাদেশ থেকে জাহাজ চলাচল, মৎস্য, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ও জলবায়ু ইস্যুতে বিস্তর আলোচনা হয়েছে।

[৬] মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ বলেন, রোহিঙ্গা গণহত্যা বন্ধে আমরা বাংলাদেশের সঙ্গে একমত। এ ইস্যুতে আন্তর্জাতিক প্লাটফর্মে ও গাম্বিয়ার করা মামলায় সহযোগিতা অব্যাহত রাখবে মালদ্বীপ।

[৭] মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে প্রথম পছন্দ হচ্ছে বাংলাদেশ।

[৮] তিনি বলেন, মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের নিয়মিত হওয়া প্রয়োজন। শান্তি, প্রগতি এবং টেকসই উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়