শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম ডবলমুরিং থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পারভেজ গ্রেপ্তার 

রাজু চৌধুরী  : চট্টগ্রামে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকি ও এক ঠিকাদারকে মারধরের অভিযোগে পারভেজ (৩২) নামে এক যুবলীগ নেতাকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে বলে জানায় পুলিশ। নগরের আগ্রাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার যুবলীগ নেতা এস এম পারভেজ নগরের আগ্রাবাদ সিজিএস কলোনির আবুল কাশেমের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত পারভেজ ডবলমুরিং থানার ৭ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৮টি মামলা আছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে ঠিকাদারকে মারধর ও একজন প্রকৌশলীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার ঘটনায় এস এম পারভেজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নির্বাহী প্রকৌশলী হাসান ইবনে কামালের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, মেসার্স আনাস ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক সৈয়দ খলিলুর রহমান গণপূর্ত বিভাগের একই সার্কেলের আওতায় সন্দ্বীপ উপজেলায় টিটিসি সাব-স্টেশন স্থাপন ও নগরের মধ্যম হালিশহরে নির্মাণাধীন পুলিশ ফাঁড়ির তৃতীয় থেকে ষষ্ঠ তলার বৈদ্যুতিক কাজেরও নিয়োজিত ঠিকাদার। রোববার দুপুর সোয়া ১টার দিকে তিনি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হাসান ইবনে কামালের কক্ষে গেলে কিছুক্ষণ পর যুবলীগ নেতা পারভেজ আট-দশজন লোক নিয়ে সেখানে প্রবেশ করেন পারভেজ তারপর ‘আনাস ট্রেডিংটা কে’ বলে চিৎকার করতে করতে খলিলুর রহমানের কলার ধরে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়