শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে নারী উত্যাক্ত কারীকে বাধা দেয়ায় খুনের ঘটনায় দুই জনের ফাঁসি ও তিন জনের যাবজ্জীবন কারাদন্ড 

আবদুল ওহাব : বগুড়ার শাজাহানপুরে হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে সনাতন চন্দ্র নামে এক স্বেচ্ছাসেবক খুনের মামলায় দুই জনের ফাঁসি এবং অপর তিন জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী বিকেলে বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে বিপুল (২৭) ও বগুড়া শহরের সুত্রাপুরের আইনুল হকের ছেলে অরুন (২৫)। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- রাজিব সরকার (৩০) রাফিউল ইসলাম রনি (২৭) ও আলম (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিনয় কুমার ঘোষ রজত জানান, ২০১৬ সালের ২ এপ্রিল শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম আদি কালিবাড়ি প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের হরিবাস চলছিল। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সনাতন চনদ্র প্রাং সহ হিন্দু সম্প্রদায়ের আরও কয়েকজন যুবক। রাত ১১টার দিকে হরিবাসরে আগত নারীদেরকে উত্যক্ত করছিল স্থানীয় কিছু যুবক। সনাতন এর প্রতিবাদ করলে রাত সাড়ে ১১টার দিকে আসামিরা তাকে উপুর্যপরি ছুরিকাঘাত করে।

সেখান থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সনাতন মারা যান। এঘটনায় নিহতের বাবা সুরথ চন্দ্র প্রাং বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

সেসময় শাজাহানপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র কুন্ড মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর সাক্ষিদের জবানবন্দি গ্রহণ ও দীর্ঘ ৫ বছর পর আসামিদের উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করা হয়।

  • সর্বশেষ