শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৩ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসন্ত উৎসব উপলক্ষ্যে বুধবার চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী সিএমএসএমই প্রডাক্টস ফেয়ার

রিয়াজুর রহমান : ভালবাসা দিবস ও বসন্ত উৎসবকে সামনে রেখে এ ফেয়ার’র আয়োজন করছে চট্টগ্রাম উইম্যান চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) থেকে নগরের আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মেলা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উইম্যান চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০ বছর আগে চট্টগ্রামে নারী উদ্যোক্তারা পথ চলা শুরু করেছে। করোনার কারণে আমাদের নারী উদ্যোক্তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী উদ্যোক্তাদের তৈরিকৃত রকমারি পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার, আয় বৃদ্ধি, ভোক্তা উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে এ মেলা পরিচালিত হবে। মেলায় ছোট-বড় প্রায় ৩০ থেকে ৩৫ টি স্টল থাকবে যেখানে স্বল্পমূল্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট নিশাত বাসরাক, পরিচালক হোমায়রা মোস্তফা সোহানা, পরিচালক রেবেকা নাসরিন, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়