শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিভি অভিনেত্রী তারিনের বাবা মারা গেছেন

মনিরুল ইসলাম: [২] টিভি অভিনেত্রী তারিনের বাবা মো. শাহজাহান (৮০) মারা গেছেন। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) ।

[৩] তারিনের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। ফেসবুকে তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

[৪] এদিকে, মঙ্গলবার সকালে তারিন জাহান ফেসবুকে বাবার জন্য সবার কাছে দোয়া চান।

[৫] তারিন জানান, গুরুতর অসুস্থ অবস্থায় তার বাবাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই মৃত্যুর খবরটি আসে।

[৬] জানা যায়, তারিনের বাবা মো. শাহজাহান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ডিসেম্বর মাসে তাকে গুরুত্ব অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

  • সর্বশেষ