শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫২ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড় পাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার ধানগড়া সরদার পাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ সেখের ছেলে আব্দুস সালাম সেখ (৪০) ও তার স্ত্রী নয়ন তারা (৩৫)।

[৫] কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা জানান, সোমবার রাতে বড় পাকুরিয়া এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সালাম ও তার স্ত্রী নয়ন তারাকে ১০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়