শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

কায়সার হামিদ :[২] মঙ্গলবার ভোরে শাহপরীর দ্বীপ বিওপির দক্ষিণে গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে।

[৩] ঘটনাস্থল থেকে ৫২হাজার ইয়াবা ও এক লম্বা বন্দুক পাওয়া গেছে। এ ঘটনায় এক বিজিবির সদস্যও আহত হয়েছে।

[৪] টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, ২জন লোক নৌকায় করে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের তাড়া করে। এসময় বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্র এলোপাতাড়ি গুলিবর্ষণ করে তারা।

[৫] আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলিবর্ষণ করে। এক পর্যায়ে দুইজনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায় এবং অপরজন সাঁতার কেটে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৫২হাজার ইয়াবা ও একটি লম্বা বন্দুক পাওয়া যায়।

[৬] টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানিয়েছেন, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জালিয়া পাড়া বিওপি সংলগ্ন এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়