শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২২ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অল দ্যা প্রাইম মিনিস্টার’স ম্যান’-এ সরকারের দুর্নীতির কোনো প্রমাণ নেই: দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি আলজাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার’স ম্যান’ তথ্যচিত্রে সরকারের দুর্নীতির কোনো তথ্য প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদক চেয়ারম্যান জানান, তিনি তথ্যচিত্রটি পুরোটা দেখেছেন, কিন্তু সেখানে দুর্নীতির কোন প্রমাণ পাননি।

 

এসময় তিনি বলেন, আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনে কোন দুর্নীতি আছে কি না ভেবে দেখতে হবে। দেশে যদি মুখের ভাষায় সব হত তাহলে কত কিছুই হত। কত টাকা কে কাকে দিয়েছে তার কোন প্রমাণ নেই। আল জাজিরার রিপোর্ট দেখেছি।

তিনি আরও বলেন, রিপোর্টকে কেন্দ্র করে সকল প্রমাণাদি দুদক দেখবে। কারও মুখের কথায় দুদক বিশ্বাস করবে না। এই মিডিয়াগুলো কোন না কোন ফান্ডিংয়ে চলে, দেশেও তাই। ইনভেসটিগেটিভ রিপোর্ট সাবসটেনশিয়াল হতে হয়। এসময়, আল জাজিরার প্রতিবেদনের এভিডেন্স থাকলে তা দুদকে জমা দেয়ার অনুরোধ করেন চেয়ারম্যান।
সূত্র- যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়