শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫৩ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দিনের মত করোনা টিকা কার্যক্রম শুরু, টিকা নিয়েছেন তিন মন্ত্রী ও সিইসি

মহসীন কবির:[২] সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে টিকা নিতে আসতে থাকেন অনেকে। ৭১ ও ডিবিসি টিভি

[৩] সস্ত্রীক করোনার টিকা নিলেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক এনামুল হক শামীম ও তার স্ত্রী তাহমিনা শিলুসোমবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন। রাজধানীর টিবি হাসপাতারে টিকা নিয়েছেন খাদ্যমন্ত্রী সাদন চন্দ্র মজুমদার, বঙ্গবন্ধু মেডিকেলে টিকা নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

[৪] এর আগে রবিবার করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিন সারা দেশে ভ্যাকসিন নেন ৩১ হাজার ১শ' ৬০ জন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দ্বিতীয় দিনের সকালে টিকা গ্রহীতার উপস্থিতি তেমন চোখে। হাসপাতালের কর্মকর্তারা জানান, রবিবার প্রথমদিনে টিকা দেয়ার পর তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ভ্যাকসিন নেওয়ার পর ২১ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়