শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান

এএইচ রাফি: [২] রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দিকে জেলা সদর হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

[৩] উদ্বোধনী টিকাটি গ্রহণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।

[৪] সকাল পর্যন্ত তিন হাজার ১৭ জনের নিবন্ধন করেছেন।

[৫] জেলা প্রশাসকের পরে টিকা গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

[৫] টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

[৬] উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক লাখ আট হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছায়। পরবর্তী ধাপের জন্য আরও টিকা ধাপে ধাপে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়