শিরোনাম
◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা হারালেন অমিতাভ রেজা

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর বাবা হারুন রেজা চৌধুরী। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অমিতাভ রেজার প্রডাকশন হাউসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র: সময় টিভি

হারুন রেজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা ও নির্মাতা। তার আত্মার শান্তি কামনা করেছেন সবাই। এদিকে অমিতাভ রেজা তার বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, রোববার (৭ ফেব্রুয়ারি) জোহর নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে হারুন রেজা চৌধুরীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়