শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৯ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সানি লিওন

বিনোদন ডেস্ক: পরিবারের সঙ্গে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে ঘুরতে গিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। আর সেখানেই তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, টাকা নিয়েও দুটি অনুষ্ঠানে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর সেই কারণেই গতকাল শুক্রবার কেরালা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এই জিজ্ঞাসাবাদ।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকদিন আগে কোচিতে দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সানি লিওনকে ২৯ লাখ টাকা দিয়েছিলেন আয়োজকরা। কিন্তু তিনি ওই অনুষ্ঠানে যোগ দেননি। এরপরই আয়োজকদের পক্ষ থেকে আর শিয়াস নামে পেরুম্বাভুরের এক ব্যক্তি পুলিশে অভিযোগ জানান। সেই অভিযোগের তদন্ত করতেই কোচিতে ছুটি কাটাতে যাওয়া সানি লিওনেকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা।

এদিকে, সানি লিওনের ঘনিষ্ঠ এক ব্যক্তি পাল্টা বিবৃতিতে জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির জন্যই তিনি ওই অনুষ্ঠানে যোগ দেননি। শুধু তাই নয়, অন্তত পাঁচবার অনুষ্ঠান স্থগিত হয়েছে। তাই এর পুরো দায়ই আয়োজকদের। এখানেই শেষ নয়। অনুষ্ঠানের জন্য কখনোই ২৯ লাখ টাকা নেননি। বরং সানি পেয়েছেন ১২ লাখ টাকা। যা তিনি ফেরত দিয়ে দেবেন আগামী দিনে।

এ বিষয়ে এখন পর্যন্ত সানি লিওনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

-সমকাল

  • সর্বশেষ