শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪২ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ১ বছর, অতঃপর জার্মান ব্লগারের ইসলাম গ্রহণ (ভিডিও)

 

ডেস্ক রিপোর্ট : জার্মানির সুপরিচিত লেখক ও ভ্রমণ বিষয়ক ইউটিবার ও ব্লগার ক্রিস্টিয়ান বেতজমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে ইনস্টাগ্রামের এক পোস্টে ইসলাম শান্তির ধর্ম জানিয়ে বেতজমান নিজের ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করেন।

ইনস্টাগ্রামের এক পোস্টে বেতজমান ইসলাম ধর্ম সম্পর্কে বলেন, ‘আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম শান্তির ধর্ম। আমি এর গভীর সম্পর্ক উপলব্ধি করি। নিজের জন্য যা অনুসন্ধান করছি আমি তা আমি খুঁজে পেয়েছি।

বেতজমান আরো বলেন, ‘গত ডিসেম্বর আমি চ্যানেলটি শুরু করেছি। গত এক বছর যাবত আমি পাকিস্তানে অবস্থান করছি। এ সময়ে আমি নানা পর্যায়ের দুর্দান্ত লোকদের সঙ্গে সাক্ষাত করেছি। সবার সঙ্গে মিশে ধর্ম ও জীবনাচার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।’

ইউরোপের বেড়ে ওঠার কথা উল্লেখ করে বেতজমান বলেন, ইউরোপে বেড়ে ওঠেছে। এখানে সব সময় ইসলামকে নেতিবাচক, সংঘাত, সন্ত্রাসী ধর্ম হিসেবে অভিহিত করা হয়। অবশ্য আমি সৎ ব্যক্তি হিসেবে জীবন যাপন করি। তবে আগে মোটেও ধার্মিক ছিলাম না। মানুষের চিন্তা-বিশ্বাস নিয়ে আমার সামান্যও ভাবতাম না। আমার শৈশবের সবচেয়ে প্রিয় বন্ধুরা মুসলিম ছিল। আমাদের মতো একই জীবনাচারে তারাও অংশীদার ছিল।’

সূত্র : জিও নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়