শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৬ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতা প্রেসক্লাবে দুই শহীদ সাংবাদিকের স্মৃতিফলক

অনলাইন রিপোর্ট: বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী পশ্চিমবঙ্গের দুজন শহীদ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ ঘোষালের স্মৃতিফলক স্থাপিত হয়েছে কলকাতা প্রেসক্লাবে। শনিবার (৬ ফেব্রুয়ারি) স্মৃতিফলক উন্মোচন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলানিউজ

প্রেসক্লাবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এবং প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সচিব কিংশুক প্রামাণিক।

ফলক উন্মোচন করে তথ্যমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের সহযোগিতা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাশাপাশি প্রেসক্লাব কলকাতা এবং ভারত তথা কলকাতার সাংবাদিকদের অবদান ভোলার নয়।

সাইমুম সরওয়ার কমল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণের সঙ্গে সাংবাদিকরাও লড়াইতে নেমেছিলেন। বাংলাদেশের ১ কোটি শরণার্থীদের আশ্রয় এবং সহযোগিতা দিয়েছিল ভারত। ফলে ভারতের সহযোগিতা আমরা কখনও ভুলিনি।

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, তৎকালীন সাংবাদিকরা শব্দ সৈনিক ছিলেন। তারা না থাকলে ভারত জানতে পারত না কি অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটিয়েছে সেদিনের বাংলাদেশ। তবে দুজন নয়, সব মিলিয়ে ১৩ জন সাংবাদিকের জীবন বিপন্ন হয়েছিল, যা নিয়ে প্রেসক্লাব কলকাতা শতবার্ষিকীতে একটি পুস্তকও প্রকাশ করেছিল।

এ দিন প্রেসক্লাবে একাধিক পুস্তক ও স্মরণিকা প্রকাশ করা হয়। জীবন উৎসর্গকারী দুই সাংবাদিকের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন প্রেসক্লাবের বর্ষিয়ান সদস্যরা।

  • সর্বশেষ