শিরোনাম
◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরাজের সামনে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ

রাহুল রাজ: [২] রেকর্ড রান তাড়ায় নামা উইন্ডিজকে জুতসই শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার। তবে মেহেদী হাসান মিরাজ পর পর উইকেট ফেলে ঠিকই নিয়ন্ত্রণ রেখেছেন বাংলাদেশের হাতে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বড় জয়ের সম্ভাবনার সঙ্গে মিরাজের সামনেও হাতছানি রয়েছে দুটি দারুণ রেকর্ডের।

[৩] এই টেস্টে প্রথম ইনিংসে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন চারটি। দ্বিতীয় ইনিংসে এর মধ্যেই হয়ে গেছে তিন উইকেট। ম্যাচে ১০ উইকেট পেতে আর তার দরকার তিন উইকেট। একই টেস্টে সেঞ্চুরি আর ১০ উইকেটের ঘটনা টেস্টে আছে আর তিনটি। ইমরান খান, ইয়ান বোথাম আর সাকিব আল হাসানের সঙ্গে সেই তালিকায় নাম ওঠানোর সুযোগ মিরাজেরও।

[৪] কেবল তা-ই নয়। ম্যাচে ১০ উইকেট নিতে পারলে দ্রুততম বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেটও হয়ে যাবে মিরাজের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়