শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশে যেতে লাগতে পারে ‘টিকা পাসপোর্ট’

বাশার নূরু: [২] আগামী দিনগুলোতে ‘ডিজিটাল টিকা পাসপোর্ট’ লাগতে পারে বিশ্বের যেকোনো দেশে যেতে। করোনা মহামারীর মধ্যে বৈশ্বিক চলাচল নিরাপদ করতে এরই মধ্যে এ ধরনের পাসপোর্ট তৈরির উদ্যোগ নিয়েছে সুইডেন ও যুক্তরাজ্য। আবেদনের মাধ্যমে এই পাসপোর্ট সেবা পাবেন টিকা গ্রহণকারীরা।

[৩] গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পাসপোর্ট তৈরির কাজ করছে বায়োমেট্রিক কোম্পানি আইপ্রুভ এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এমভাইন। ব্রিটিশ সরকারের অর্থায়নে সে দেশের জাতীয় স্বাস্থ্য সংস্থা এনএইচএস-এর জন্য এ টিকা পাসপোর্ট তৈরি করছেন তারা।

[৪] বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা নেয়ার জন্য করোনা টিকা গ্রহণকারীরা তাদের টিকা নেয়ার সনদ দেখিয়ে ডিজিটাল টিকা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ডেনমার্ক এবং সুইডেন এরই মধ্যে টিকা দেওয়ার জন্য কিছু ফর্ম ও ডিজিটাল প্রশংসাপত্রের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ ধরনের স্কিম নিয়ে আলোচনা চালাচ্ছে ইইউ।

[৫] সুইডিশ ডিজিটালাইজেশন মন্ত্রী এন্ডারস ইজেম্যান বলেন, আগামীতে ভ্রমণে টিকা পাসপোর্ট প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আসছে গ্রীষ্মে ব্যতিক্রমধর্মী এই পাসপোর্টের প্রচলন শুরু হবে।

[৬] চলতি মাসের শেষ দিকে প্রথমবারের মতো ‘করোনা ভাইরাস টিকা পাসপোর্ট’ উদ্বোধনের ঘোষণা দিয়েছে ডেনমার্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়