শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের পটিয়ায় ডেমু ট্রেন উদ্বোধন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

গিয়াস উদ্দিন: [২] চট্টগ্রাম থেকে পটিয়া দোহাজারীসহ রেল যাত্রীরা এতদিন পুরাতন একটি লোকাল ট্রেনে যাতায়াত করলেও প্রথমবারের মত পেতে যাচ্ছে নতুন একটি ডেমু ট্রেন।

[৩] শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দোহাজারী রেলওয়ে স্টেশন রুটে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন।

[৪] ডেমু ট্রেনটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭ টায় পটিয়া ছেড়ে সকাল ৯ টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। দ্বিতীয় ট্রিপে বিকেল ৫ টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। সেখানে সন্ধ্যায় সাড়ে ৭টায় পৌঁছে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ১০ টা ৪০ মিনিটে।

[৫] ট্রেনটি পথে হাশিমপুর, কাঞ্চননগর, খাঁনহাট, খরনা, চক্রশালা, পটিয়া, খানমোহনা, ধলঘাট, বেঙ্গুরা, গোমদন্ডী, ষোলশহর স্টেশনে থামবে। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়