শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে অগ্নিকাণ্ডে বহুতল মার্কেট ভস্মিভূত

গাজীপুর প্রতিনিধি: [২] জেলার সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামে একটি বহুতল মাকটে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে।

[৩] শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বহুতল ভবনটির ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে মার্কেটের চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[৪] গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল হামিদ জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।

[৫] খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজে করে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই ভবনের একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।

 

  • সর্বশেষ