শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৫ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গর্ভপাত করাতে হাসপাতালে গিয়েছিলেন মা, ডাক্তার রাজী হলে রোনালদোর জন্ম হতো না

স্পোর্টস ডেস্ক : [২] শুক্রবার ৫ ফেব্রুয়ারি ছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মদিন। অর্থ, যশ, খ্যাতি, পৃথিবীর অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বটির কোনও কিছুর অভাব নেই। এহেন রোনালদোর জন্মই না হতে পারত, কারণ তার মা চতুর্থ সন্তানের জন্ম দিতে চাননি। গর্ভপাত করাতে চেয়েছিলেন তিনি। চিকিৎসক তা করতে রাজি না হওয়ায় জন্ম হয় খুদে রোনালদোর। আজ ঈশ্বরকে ধন্যবাদ দেন তার মা ডোলোরেস।

[৩] সেদিন গর্ভপাত করালে ফুটবল বিশ্ব পেত না এক অবিশ্বাস্য স্ট্রাইকারকে। ৩৬ বছর আগের কথা। জোসে ডেনিস অ্যাভেইরো এবং মারিয়া ডোলোরেস অ্যাভেইরো তিন সন্তানকে নিয়ে পর্তুগালের মেদেরিয়ায় এক কামরার ফ্লাটে দিন গুজরান করছেন। আর্থিক অস্বচ্ছলতার সঙ্গে জোসের মদাসক্তির জেরে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন ডোলোরেস।

[৪] এর মধ্যেই গর্ভে চতুর্থ সন্তান এল, কিন্তু তাকে ভূমিষ্ঠ হতে দিতে চাইছিলেন না ডোলোরেস। চিকিৎসকের কাছে গর্ভপাত করাতে গেলে তিনি বাধা দেন। চতুর্থ সন্তানের জন্ম হয়, যার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। দারিদ্র কী তা হাড়ে হাড়ে টের পেয়েছেন সি আর সেভেন। তাই আজ অর্থ, যশের চূড়ায় উঠেও মাটিতে পা রেখে চলেন।

[৫] পরিবারকে সবকিছুর আগে রাখেন। একমাত্র কঠোর পরিশ্রমই যে সাফল্যের পথ, তার জ্বলন্ত উদাহরণ তিনিই। ৩৬ বছর বয়সেও সমানে গোল করে চলেছেন তিনি। আরও কতদিন ডিফেন্ডারদের রাতের ঘুম কাড়তে থাকবেন, তা রোনালদোই জানেন। - আজকাল / ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়