শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা ২ লাখ ১০ হাজার মেট্রিক টন

মঈন উদ্দীন: [২] রাজশাহীর বুধপাড়া, মেহেরচন্ডি, পবার হরিয়ান, বায়া, নওহাটা, কুখুণ্ডি, কাটাখালী, শ্যামপুর এলাকায় আমের গাছে আগাম মুকুল এসেছে।

[৩] রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল হক বলেন, জেলায় ১৭ হাজার ৮০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। গত বছর একই লক্ষ্যমাত্রা থাকলেও ঘূর্ণিঝড় আম্ফানের কারণে তা অর্জন করা সম্ভব হয়নি।

[৪] আমচাষি আবের আলী জানায়, বাগানে ২৭টি আমের গাছ রয়েছে। এর মধ্যে ১৭-১৮টি গাছে আমের মুকুল এসেছে। সব গাছেই কীটনাশক দিচ্ছেন।

[৫] আবদুস সালাম জানান- তিনটা বাগান কিনেছি। নওহাটার বাগানে ভালো মুকুল এসেছে। বায়া ও খড়খড়ির বাগানে হালকা মুকুল এসেছে। নওহাটার বাগানে ভিটামিন ও গোধ হরমন জাতীয় কীটনাশক দিয়েছেন। যাতে করে মুকুলগুলো নষ্ট না হয়।

[৬] মুকুল পুরোপুরি ফুটলে ও গুটি বাধার পরে কিটনাশক ব্যবহার করতে কৃষকদের বলা হয়ে থাকে বলে জানান রাজশাহী কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক।

[৭] জেলায় সবচেয়ে বেশি লক্ষণ ভোগ আম চাষ হয়। দ্বিতীয় স্থানে রয়েছে খিরসাপাত আম। অন্যদিকে, রাজশাহী জেলায় সবচেয়ে বেশি আম চাষ হয়-চারঘাট ও বাঘায়। এই দুই উপজেলাতেই ৭০ শতাংশ আম চাষ হয়। বাকি ৩০ শতাংশ আম পুরো জেলায় চাষ হয়।

[৮] তিনি জানান, ভিটামিন, গ্রোথ হরমন দেয়ার দরকার নেই। সম্পাদনা : মুরাদ হাসান, শাহানুজ্জামান টিটু

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়