শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৬ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের ক্ষুদ্রতম গিরগিটির খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানি ও মাদাগাস্কারের একদল গবেষক মাদাগাস্কারের উত্তরাঞ্চলে বিশেষ গবেষণা পরিচালনার সময় বিশ্বের ক্ষুদ্রতম গিরগিটির খোঁজ পেয়েছেন। এই গিরগিটির আকার এতটাই ছোট যে তা আঙুলের ডগার ওপর সহজে বসে থাকতে পারে।

গবেষকেরা বলেছেন, সূর্যমুখীর বীজের সমান গিরগিটির যে উপপ্রজাতির তারা খোঁজ পেয়েছেন, তা বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপ প্রাণী হতে পারে।

খোঁজ পাওয়া ক্ষুদ্র এই গিরগিটির মধ্যে একটি পুরুষ ও একটি নারী। জার্মানি ও মাদাগাস্কারের একদল গবেষক মাদাগাস্কারের উত্তরাঞ্চলে বিশেষ গবেষণা পরিচালনার সময় এই গিরগিটির খোঁজ পান।

ব্রুকেশিয়া ন্যানো প্রজাতির পুরুষ গিরগিটি ন্যানো গিরগিটি নামেও পরিচিত। এটির শরীরের দৈর্ঘ্য ১৩ দশমিক ৫ মিলিমিটার (দশমিক ৫৩ ইঞ্চি)।

মিউনিখের গবেষণা প্রতিষ্ঠান বাভারিয়ান স্টেট কালেকশন অব জুলজির তথ্য অনুযায়ী, সরীসৃপ প্রাণীর মধ্যে যে ১১ হাজার ৫০০ পরিচিত প্রজাতি রয়েছে, তার মধ্যে ন্যানো গিরগিটিই সবচেয়ে ছোট। তবে নাক থেকে লেজ পর্যন্ত ধরলে এর দৈর্ঘ্য দাঁড়ায় মাত্র ২২ মিলিমিটার (দশমিক ৮৭ ইঞ্চি)। তবে পুরুষের চেয়ে নারী গিরগিটির দৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি। এর পুরো দৈর্ঘ্য ২৯ মিলিমিটার।

গবেষকেরা বলেন, তারা গবেষণার সময় প্রচুর প্রচেষ্টা চালিয়েও নতুন প্রজাতির আর কোনো নমুনা খুঁজে পাননি। এই প্রজাতির সবচেয়ে কাছাকাছি প্রজাতিটি এর চেয়ে সামান্য বড়। ২০১২ সালে এর সন্ধান মেলে।

হামবুর্গের সেন্টার অব ন্যাচারাল হিস্ট্রির বিজ্ঞানী অলিভার হাউলিটশেক বলেন, দুর্ভাগ্যবশত ন্যানো গিরগিটির আবাসস্থল উজাড় হয়ে যাচ্ছে। তবে এই গিরগিটিগুলোর আবাসস্থল সম্প্রতি সুরক্ষার আওতায় আনা হয়েছে। তাই এ প্রজাতি রক্ষা পাবে বলে আশা করা যায়। -ডেইলি বাংলাদেশ ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়