শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় ২ বছর পর সমগ্র জম্মু-কাশ্মীরে চালু হচ্ছে ফোর-জি ইন্টারনেট

অনলাইন ডেস্ক : আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

জম্মু-কাশ্মীর প্রশাসনের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানসাল এক টুইটে জানান, সমগ্র জম্মু-কাশ্মীরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু হচ্ছে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, শুক্রবার মধ্য রাত থেকে জম্মু ও কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট সেবা চালু হতে পারে।অ

ইন্ডিয়া টুডে জানায়, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল ঘোষণার আগে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। ৩৭০ ধারা বাতিলের ফলে জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারায়। ফলে, জম্মু এবং কাশ্মীর ও লাদাই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়।

বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদকে জম্মু ও কাশ্মীরের উচ্চ গতির ইন্টারনেট নিষিদ্ধের কারণ হিসেবে উল্লেখ করেছিল সরকার।

গত বছরের আগস্টে, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে বলেছিল, জম্মু ও কাশ্মীরে ট্রায়ালভিত্তিতে ফোর-জি ইন্টারনেট অ্যাক্সেসের অনুমতির বিষয়টি একটি বিশেষ কমিটি খতিয়ে দেখছে।

কেন্দ্র বলেছিল, জম্মু অঞ্চলের একটি জেলা এবং কাশ্মীরের একটি জেলায় ফোরজি অ্যাক্সেস দেওয়া হবে। এরপর গত বছরের ১৬ আগস্ট গান্ডারবাল ও উধমপুর জেলায় ফোরজি ইন্টারনেট সেবা চালু হয়।

জম্মু-কাশ্মীরের বাকি জেলাতে ইন্টারনেট স্পিড টু-জিতে সীমাবদ্ধ ছিল।

  • সর্বশেষ