শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে বিদেশী হাস পাখিসহ তিন পাচারকারী আটক

যশোর প্রতিনিধি: [২] জেলার মাগুরা সড়কের খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৬টি হাসপাখি উদ্ধার করা হয়েছে।

[৩] আটককৃতরা হলেন, মাগুরার সদর উপজেলার বগিয়া গ্রামের লুৎফর শেখের ছেলে শেখ রাসেল, বালিয়াডাঙ্গা গ্রামের মৃতৃ আব্দুল করিম তালুকদারের ছেলে রাজ্জাক হাসান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের মৃত ফজেল মাতুব্বরের ছেলে রুবেল হোসেন।

[৪] বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ভোরে বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুড়া গ্রামস্থ খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রীন ল্যান্ডের সাদা ফ্রন্টেড ৩৬ টি হাঁসপাখি উদ্ধার করেন। এসময় শেখ রাসেল, রাজ্জাক ও রুবেল হোসেনকে আটক করা হয়েছে।

[৫] পুলিশ জানিয়েছে, অবৈধ পথে ঢাকা হতে হাঁস গুলি সংগ্রহ করে যশোরের বাগআচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসছিলো। হাঁসপাখি আটকের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়