শিরোনাম
◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাজারীবাগের পুরাতন ধানমন্ডিতে বান্ধবীর বাসায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাসুদ আলম : [২] তিনি আনসার তায়কয়ন্দূ জাতীয় টিমের খেলোয়াড়, আনসার সদস্য নয়। নিহতের বান্ধবী প্রতিভাকে আটক করেছে পুলিশ।

[৩] প্রতিভা বলেন, আমি নিজেও মোহাম্মদপুরের তায়কয়ন্দূর খেলোয়ার। কামরুল আমার একটি ভালো বন্ধু সে আমার বাসায় প্রায়ই আসত। বৃহস্পতিবার রাতে আমার বাসায় আসে, পাশের রুমে ঘুমিয়ে ছিল। অনেক রাতে হঠাৎ কেমন শব্দ হওয়াতে আমি পাসের রুমে গিয়ে দেখি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে অচেতন অবস্থায়,উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] কামরুলের সহকর্মী পলাশ জানান, গত ২ দিন আগে কামরুল ফেডারেশন থেকে ছুটি নেয় বাড়িতে যাবে বলে। আজ খবর পাই যে সে আত্মহত্যা করেছে পরে মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। কামরুল চট্টগ্রাম জেলার জেলার কর্ণফুলী উপজেলার সিকোন বাজারের মৃত আব্দুল করিমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

  • সর্বশেষ