শিরোনাম
◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০২ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-সিলেট রেলপথযোগাযোগ স্বাভাবিক হতে ২৪ ঘণ্টা লাগতে পারে

ডেস্ক নিউজ: সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইন সংস্কার করে বগি উদ্ধারের পর সচল হবে রেলযোগযোগ। বিডি নিউজ, প্রথম আলো

তবে এ কাজটি করতে ঠিক কতটুকু সময় লাগবে, কখন রেলযোগাযোগ স্বাভাবিক হবে, কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। সেখানে কর্তব্যরত রেলকর্মীরা বলছেন, রেল যোগাযোগ স্বাভাবিক হতে ২৪ ঘণ্টা গড়াতে পারে।

তেলবাহী ট্রেনের ১০টি বগিই লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি বলেন, এর মধ্যে সাতটি বগি রেললাইনের ওপর উপুড় হয়ে পড়েছে। এতে রেললাইনও ক্ষতিগ্রস্ত। ট্রেন চলাচল স্বাভাবিক করতে দুটো দল কাজ করছে। কখন স্বাভাবিক হবে, নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়