শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইমের শিকার ওয়েস্ট ইন্ডিজের বড় উইকেট

নিজস্ব প্রতিবেদক : [২] অপ্রতিরোধ্য ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফিরিয়ে দিলেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে বোল্ড করেন তিনি। ৮৬ বলে ফিফটি করার পর উইন্ডিজ ওপেনার থেমেছেন ৭৬ রানে। ১১১ বলে ১২টি চারে এই রান করেন ব্র্যাথওয়েট।

[৩] এর আগে ঘূর্ণি জাদুতে বাংলাদেশের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে উদযাপন দিয়ে। শুক্রবার চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট শিকার করেছে দিনের প্রথম বলেই। হাঁটুর অস্বস্তির কারণে ফিল্ডিংয়ে নামেননি বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। তবে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম শুরু করেছেন উইকেট নিয়ে।

[৪] ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান এনক্রুমাহ বোনারকে ফেরান ২৮ বছর বয়সী স্পিনার। ৫৯ বল খেলে ১৭ রানে ফার্স্ট স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন ডানহাতি ব্যাটসম্যান। দুই ওভার পর অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৮৬ বল খেলে ফিফটির দেখা পান।
স্কোর: বাংলাদেশ-৪৩০, ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ওভারে ১৩৭/৪ ( মেয়ার্স ৪০*, ব্ল্যাকউড ১২*)

  • সর্বশেষ
  • জনপ্রিয়