শিরোনাম
◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে ◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমি রহমান পিয়াল : একসেস থাকলে প্রমাণ করেন আমি মিথ্যা বলতেছি, নাইলে স্বীকার করে নেন আল-জাজিরা মিথ্যাবাদী

অমি রহমান পিয়াল : চ্যালেঞ্জ দিতেছে খালি- প্রমাণ দেন আল-জাজিরা মিথ্যা বলছে। হাজারো প্রমাণ না, একটা দিমু। আল-জাজিরা তাদের তথ্যচিত্রে ডিএইচএলের একটা ছবি ব্যবহার করছে। একটা রিসিপ্টের ছবি। যদিও রিসিপ্টের উপরে ১৮ মার্চ ২০১৯ লেখা, ধরে নিতেছি এটা কোনো ইনকোয়ারির জবাব। তো সেইখানে তাদের শিপমেন্ট নম্বর ১৪৯৪৬০২৯৫৫, ১৩ জানুয়ারি ২০১৫ বেলা ১১-৫৫তে বুদাপেস্ট হাঙ্গেরির ঠিকানায় ডেলিভারি দেওয়া হইছে। তো রিসিপ্টের নিচে additional shipment details  দেওয়া।

সেখানে বলা হইছে-প্রেরক মেজর সামিউর রশীদ, আর তার ঠিকানা দেওয়া হইছে। সেখানে আরো দেওয়া আছে কয়টার সময় প্যাকেজটা পিকাপ করা হইছে। সেখানে লেখা ১১ জানুয়ারি ২০১৫, বেলা ১২-৪৬ এ এটা পাঠানোর জন্য জমা দেওয়া হইছে। তো জাজিরার দাবি বিজিবির ওই মেজর সামিউর রশীদ ওই প্যাকেজে করে ভুয়া কাগজপত্র পাঠাইছে বুদাপেস্টে।

ডিএইচএলের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফেভার হিসেবে আমি ওইদিন ঢাকা থেকে পাঠানো সব পার্সেলের লগটা চাইছি। তিনি ৯ জানুয়ারি ২০১৫ থেকে ১৩ জানুয়ারি ২০১৫ তারিখের লগ আমারে দিছেন। আমি এখানে ১১ জানুয়ারি ২০১৫  ঘড়ির ০০-০১ থেকে রাত ২৩-৫৯ পর্যন্ত প্রায় ২৪ ঘন্টার লগ তুলে দিতেছি তিনটা ছবিতে। ছবির বা দিকে আছে প্রথমে শিপমেন্ট আইডি, তারপর কলামে কোথা থেকে যাচ্ছে ঢাকার কোড উঅঈ, তারপর কলামে কোথায় যাচ্ছে বুদাপেস্ট হইলে দেখাবে ইটউ, একটা আছে ইঙউ, ওইটা ফ্রান্সের বোর্দোর কোড।

তারপরের কলামে কোন তারিখে কয়টার সময় প্যাকেট জমা দেওয়া হইছে তার বিবরণ, তারপর প্রেরকের নাম, একাউন্ট নম্বর, তারপর প্রাপকের নাম। না পাইলাম শিপমেন্ট আইডির মিল, না পাইলাম প্রেরকের নামের লগে কারো মিল, ওই সময়ের কয়েক মিনিট আগে আর পরে ব্রিটিশ কাউন্সিল আর ডাচ বাংলার দুইটা প্যাকেজের উল্লেখ পাইলাম খালি। এইযে ফটোশপ দিয়া ছবি বানায়া দুইনম্বরি, এইডি দিয়া আল-জাজিরা আর্মি চিফরে ফাঁসাইতে চাইছে। আমি দিলাম ডিএইচএলের অরিজিনাল ডাটা। একসেস থাকলে প্রমাণ করেন আমি মিথ্যা বলতেছি, নাইলে স্বীকার করে নেন আল-জাজিরা মিথ্যাবাদী...। আমরা প্রধানমন্ত্রীর লোক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়