শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কয়েকজন মন্ত্রী-এমপিকে নিজ এলাকায় টিকা নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর, বাকিরা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে

শিমুল মাহমুদ: [২] বৃহস্পতিবার ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যদের টিকা দেওয়ার জন্য মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে।

[৩] মন্ত্রী বলেন, যারা কোর্টের লোকজন, তারা যেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দিতে পারেন। আবার সচিবরা আছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন সেটাও ভাগ করে দেওয়া আছে। যাতে সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়, ভিড় না হয়।

[৪] নির্ভরযোগ্য সূত্র জানায়, রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, স্বাস্থ্যের ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ আরো অনেকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিবেন।

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ যে টিকা পাবে, তার প্রথম চালান আগামী এপ্রিল-মে মাসের মধ্যে পৌঁছাতে পারে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কোভেক্স থেকে ছয় কোটি ডোজের বেশি টিকা পাওয়া যাবে। আমরা সারা বছর জুড়েই টিকা পাব এবং দিতে থাকব।

[৬] মন্ত্রী আরো বলেন, ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম উদ্বোধন হবে। ঢাকায় প্রায় ৩০০টি স্থান থেকে টিকা দেওয়া হবে। আগে নিবন্ধন একটু স্লো থাকলেও এখন তা বাড়ছে।

[৭] মন্ত্রী আরও জানান, ২৫০০ কোটি টাকা ব্যয়ে আট বিভাগে ক্যানসার হাসপাতাল স্থাপন করা হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়