শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন

জাহিদুল কবীর মিল্টন: যশোর কেন্দ্রীয় কারাগারে কারাক্ষীদের ব্যারাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যারাকের ৭টি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো উদঘাটন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যারাকের সাতটি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে মানুষের কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, বন্দিরা নিরাপদে আছে। যাদের ঘর পূড়েছে তাদেরকে পূর্ণবাসন করা হচ্ছে৷কারাগারের বাইরে ব্যারাকে আগুন লেগেছে। সেটিও নিয়ন্ত্রণে আছে। সবাই নিরাপদেই আছেন।
জানা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পেরিয়ে বাম পাশে অবস্থিত কারারক্ষীদের ব্যারাক। সেখানকার টিনশেডের ৭টি ঘরে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিনকান্তি খান জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কারাগারে কারারক্ষীদের ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ব্যারাকের ৭টি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়