শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে সাংবাদিক পরিচয়দানকারী তিন প্রতারক আটক

মো: আরিফুর রহমান: [২] বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলো, শিবচর পৌর এলাকার আলতাব উদ্দিন তালুকদারের ছেলে মজিবুর রহমান তালুকদার (৫৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান বাবু ও সামছুল আলমের ছেলে আনোয়ার হোসেন।

[৪] পুলিশ জানায়, দুপুরে জেলার আদালত চত্তরে আর্šÍজাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান মজিবুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ও ফাল্গুনী টিভির স্পেশাল প্রতিনিধি মানুনুর রহমান বাবু নামের তিন প্রতারক একটি জমিজমার মামলায় বিচারকের মাধ্যমে রায় পাইয়ে দিবে এমন প্রতিশ্রুতি দিয়ে কালকিনি উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করেন।

[৫] তাদের কথাবার্তা সন্দেহ হলে জেলার সাংবাদিকদের খবর দেন ওই ব্যক্তি। পরে জেলার সিনিয়র সাংবাদিকদের কথার জালে ধরা পরে তিন প্রতারক। এক পর্যায়ে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ সময় পরিচয় দেয়া তিনজনের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন জব্দ করা হয়।

[৬] মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আটকৃতরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করতো। আটক তিন প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়