শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে প্রকৃত মুক্তিযোদ্ধা নিয়ে যাচাই বাচাই কমিটি করার আহ্বান

শেখ সাইফুল: [২] প্রকৃত মুক্তিযোদ্ধাকে যাচাই বাচাই কমিটির সভাপতির দায়িত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির দাবিতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. তৈয়বুর রহমান সেলিম।

[৩] উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই বাচাইয়ের লক্ষ্যে মোরেলগঞ্জ উপজেলা কমিটিতে ২৬ জানুয়ারী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খানকে সভাপতি মনোনয়ন দেয়। কিন্তু ২৮ জানুয়ারী উক্ত কমিটি পরিবর্তন করে লিয়াকত আলী খানকে বাদ দিয়ে সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন কে যাচাই বাচাই কমিটির সভাপতি করেন জামুকা।

[৪] সাংবাদিক সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সরোয়ার হোসেনকে সভাপতির পদ থেকে অব্যহতি দিয়ে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে পুর্নবহালের আবদেন করছে জামুকা’র কাছে।

[৫] সাংবাদিক সম্মেলনে যুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান সাবেক কমান্ডার ডাঃ মোসলেম উদ্দিন হাওলাদার , ডাঃ আকরামুজ্জামান, এসএম বজলুর রহমান সহ অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন । সম্পাদনা: মোমেন মাহমুদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়