শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লামা বাবুনগরীকে দেখতে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দেখতে গিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক।  বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালে বাবুনগরীকে দেখতে যান ধর্ম প্রতিমন্ত্রী।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলার সহপ্রচার সম্পাদক মাওলানা ইন’আমুল হাসান ফারুকী।

এসময় উপস্থিত ছিলেন আবু রেজা নদভী (এমপি), সচিব, সহকারী সচিব, ডিআইজিসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ।

এদিকে আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে মাদরাসায় ফিরেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। ডাক্তার আল্লামা বাবুনগরীকে বিশ্রাম, প্রোগ্রাম, টেনশন ইত্যাদি পরিমিত করে করার পরামর্শ দিয়েছেন। এদিকে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ডাক্তারগণ নিয়মিত খাওয়া-দাওয়া ও ঘুমানোর কথা বলেছেন।

মাওলানা ইন’আমুল হাসান জানিয়েছেন, আগামীকাল ঢাকায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্তিত থাকবেন। সবশেষে দেশ- বিদেশে সকলের নিকট বাবুনগরীর পরিপূর্ণ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াতের জন্য দোয়া কামনা কররেছেন তিনি।

সূত্র- আওয়ার ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়