শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৮ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীকে দেখতে হাসপাতালে ধর্ম প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বেসরকারি সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীকে দেখতে যাওয়ার সময় এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকেও সঙ্গে নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ সময় বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

[৩] বুধবার বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ফারুকী বলেন, প্রতিমন্ত্রী ইসলামী ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে চট্টগ্রামে এসেছিলেন। সেই প্রোগ্রাম শেষ হওয়ার পর এমপি নদভী আমার সঙ্গে যোগাযোগ করে বলেন-প্রতিমন্ত্রী হাসপাতালে আসবেন। বিকেল তিনটার দিকে তাদের দু’জনের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও এসেছিলেন। শুধুমাত্র হেফাজতের আমিরের শারীরিক অবস্থা নিয়ে কথা হয়েছে। আর কোনো কথা হয়নি।

[৪] প্রতিমন্ত্রী যাওয়ার পর বাবুনগরীকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনামুর রহমান ফারুকী।

[৫] জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ৩০ জানুয়ারি রাতে হাসপাতালে ভর্তি করা হয় বাবুনগরীকে। বিভিন্ন পরীক্ষায় তেমন কোনো জটিলতা না পাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফারুকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়