শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৌরসভা নির্বাচনে ৫ম ধাপের প্রার্থীদের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

বাশার নূরু: [২] পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নাম, ঠিকানা, টিআইএনসহ নয় ধরনের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রাপ্তির পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তাদের ঋণ খেলাপের তথ্য দেবে কেন্দ্রীয় ব্যাংক।

[৩] বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর যুগ্ম পরিচালক মো. শহিদুল ইসলাম বুধবার এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

[৪] আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের মোট ৩২টি পৌরসভায় মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ১২৪ জন, কাউন্সিলর পদে ১ হাজার ৪৫৬ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মনোনয়নপত্র বাছাই করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক তথ্যগুলো প্রয়োজন পড়বে।

[৫] ২৮ ফেব্রুয়ারি ৩২ পৌরসভায় সাধারণ নির্বাচন ছাড়াও ৫টি পৌরসভায় উপনির্বাচন, ১টি জেলা পরিষদ উপনির্বাচন, ৪টি উপজেলা পরিষদ উপনির্বাচন, ১টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ও ১২টি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের প্রার্থীদের ঋণখেলাপের তথ্যও দেবে বাংলাদেশ ব্যাংক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়