শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কান কোচসহ ক্রিকেটার করোনা পজিটিভ; অনিশ্চিয়তায় সিরিজ

স্পোর্টস ডেস্ক: [২] করোনাকালে গুটি গুটি পায়ে চালু হয়েছে ক্রিকেট। বায়ো বাবলের মধ্যে খেলা হচ্ছে অধিকাংশ স্থানে। কিন্তু তারপরেও বিভিন্ন স্থানে বিঘ্নিত হচ্ছে ক্রিকেট কারণ করোনায় আক্রান্ত হচ্ছেন মানুষ। সেরকমই সমস্যার মধ্যে পড়ল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সিরিজ শুরু হওয়ার আগেই করোনা পজিটিভ ধরা পড়লেন কোচ মিকি আর্থার ও ওপেনিং ব্যাটসম্যান লাহিরু থিরিমানে।

[৩] ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিরিজ। তার আগে ৩৬ সদস্যের দলের সবার করোনা টেস্ট করানো হয়। বাদ যাননি কোচিং স্টাফরাও। সেখানেই দুইজনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

[৪] তারপরেই তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এই পরিস্থিতিতে আপাতত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পিছিয়ে দিতে চায় লঙ্কা বোর্ড। - ক্রিকইনফো / ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়