শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেপ্তার এক

আফরোজা সরকার: [২] এ ঘটনায় মিজানুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রেপ্তার মিজানুর রহমান তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

[৪] মামলা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মেলেরপাড় নামক গ্রামে ধর্ষণের শিকার কিশোরী বাড়িতে একাই ছিলেন। তার মা-বাবা প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। ওই কিশোরী তাদের গোয়ালঘরে গরু বেঁধে রেখে নিজ ঘরে যায়। আগে থেকে ওই কিশোরীর শয়নঘরে লুকিয়ে ছিল পাশের গ্রামের মিজানুর রহমান। এ সময় তিনি কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই মিজানুর রহমান পালিয়ে যায়।

[৫] এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা করলে পুলিশ ওই দিন রাতে মিজানুর রহমানকে গ্রোফতার করে।

[৬] তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, বুধবার ধর্ষণের শিকার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়