শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি বিষয়ক কর্মশালা

লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

[৩] জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরো আয়োজনে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

[৪] বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাছিনা ইয়াছমিন, ডরপের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আবদুল মালেক প্রমুখ।

[৫] সভায় বক্তারা জানান, সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের জন্য আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় এই প্রকল্পের কাজ চালু হবে। এতে প্রতি উপজেলায় ৭০ টি করে বিদ্যালয় স্থাপন করা হবে।

[৬] প্রতি বিদ্যালয় ২০ জন করে শিক্ষার্থীকে ভর্তি করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীরা বই, স্কুল ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিনামূল্যে পাবেন। (০৮-১৪) বয়সের শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়