শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিডিরা প্রকল্প এলাকায় না থাকলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাশার নূরু: [২] প্রকল্প এলাকায় কোনো প্রকল্প পরিচালক (পিডি) যদি না থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়ার সময় তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন।

[৪] একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

[৫] তিনি জানান , প্রধানমন্ত্রী বলেছেন, অনেক প্রকল্প পরিচালক রয়েছেন, যারা প্রকল্প এলাকায় না গিয়ে ঢাকায় বসে থাকেন। এজন্য তাদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়