শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির হলে মাদকসেবন অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা আটক

ডেস্ক নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মাদকসেবনের অভিযোগে মেহেদী হাসান (৩৫) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। জাগো নিউজ, কালের কণ্ঠ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সাবেক ছাত্রলীগ নেতা ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে নিয়মিত মাদকসেবন করতেন। এ ব্যাপারে বিভিন্ন সময় হল প্রশাসন থেকে তাঁদের কাছে অভিযোগ আসত।

প্রক্টর আরো বলেন, এর আগে তাকে একাধিকবার সতর্কও করে দেওয়া হয়। এতে সতর্ক না হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি। গতরাতে হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে তাকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। এসময় তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

শাহবাগ থানার এএসআই মাসুদ রানা বলেন, গতরাত ১২টার দিকে খবর পেয়ে এসএম হলে কয়েকজনকে মাদক সেবন করা অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের নেতৃত্বে থাকা মেহেদী হাসানকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়