শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৩ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা: স্বরাষ্ট্রমন্ত্রী

মাসুদ আলম, মহসীন কবির : [২] তিনি বলেন, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় 'অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এটা হলুদ সাংবাদিকতা। সাংবাদিকতার নীতির ভেতরে পড়ে না। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আইএসপিআর জবাব দিয়েছে।

[৩] বুধবার বেলা ১২টায় রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, আল-জাজিরা বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

[৪] মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। তাদের ধরতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কাজ করছে। অনেকে এরই মধ্যে ধরাও পড়েছে। দেশে উৎপাদিত কোম্পানির উৎপাদন বন্ধ হয়নি। মদ পানে সবাইকে সতর্ক হতে হবে।

[৫] মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মিয়ানমারের কী করছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমারে আগেও সামরিক শাসন ছিল। পরে বদলালেও সামরিক নিয়ন্ত্রণেই শাসন ছিল। সেই শাসকদের কতখানি ক্ষমতা ছিল সেটা আমাদের বোধগম্য ছিল না। তবে মিয়ানমারের সীমান্তে আমাদের নজরদারি রয়েছে। যারা আগে অনুপ্রবেশ করেছেন তারা তো করেছেনই। নতুন করে কেউ যেন না করতে পারে সে বিষয়ে আমাদের নজরদারি আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়