শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০০ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ২৭৮০ লিঃ ভেজাল মবিলসহ ৪ জন গ্রেপ্তার

মোঃ বেলায়েত হোসেনঃ [২] সোমবার (১ ফেব্রুয়ারী) রাত ১০:৩০ ঘটিকার সময় র্যা ব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার ওয়ারী থানাধীন টিকাটুলী হাটখোলা রোড ও চন্ডিচরনস এলাকায় অভিযান করেন।

[৩] এ সময় তাদের নিকট থেকে আরো ৫টি মোবাইল ফোন, ৪০টি বিভিন্ন কোম্পানীর নকল স্টীকার, ৫টি বিভিন্ন কোম্পানীর নকল সিলযুক্ত ড্রাম ক্যাপ, ৭টি মবিল রাখার খালি ড্রাম, ৪টি ছাঁকনী ও নগদ-২১৩১০ (একুশ হাজার তিনশত দশ) টাকা জব্দ করা হয়।

[৪] প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যা ব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া, প্রতারণা-জালিয়াতি দমন র্যা বের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

[৫] এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল কারখানার মালামাল জব্দ এবং মতিলাল দাশ (৫০), সুমন সেন গুপ্ত (৩৮), মোঃ রিমন খন্দকার (২৪) ও মোঃ শাকিল আহমেদ (২০) নামের ৪ জনকে গ্রপ্তার করা হয়।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের মবিল উৎপাদন করে বিভিন্ন নামীদামী কোম্পানীর নকল স্টীকার, নকল ক্যাপ ও নকল বোতল ব্যবহার করে বিক্রয় ও বাজারজাত করে আসছিল।

[৭] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ