শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

শরীফ শাওন: [২] মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা এ মানবন্ধন করেন। চূড়ান্ত পরীক্ষা আয়োজনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করেন।

[৩] শিক্ষার্থীরা জানান, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪র্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন। দীর্ঘ চার বছর পার হলেও আমরা তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে পারিনি। কবে অনার্স পাস করবো, চাকরির আবেদন করতে পারবো এ নিয়ে সংকাটপন্ন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

[৪] তিন কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানতে চেয়ে ৩১ মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষা যেন শেষ করার বিষয়ে স্বারকলিপি দেওয়া হয়েছে। উপাচার্য মুঠোফোনে সমাধানের আশ্বাস দিয়েছেন।

 

  • সর্বশেষ