শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৬ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জিএম মিজান: বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আন্ত-জেলা সড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় এ দ‚র্ঘটনা ঘটে। নিহতদের নাম আলম (২৫) ও মাসুম (২৬) এরা সহদর দুই ভাই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আফতাব উদ্দিনের ছেলে।

জানা যায়, বগুড়া-নওগাঁ আন্ত-জেলা সড়কে দুই মোটরসাইকেল আরোহী সহদর দুই ভাই মোটর সাইকেলে চড়ে সন্ধ্যায় বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। বিপরীতমুখী অজ্ঞাতনামা বোস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করে। তবে কোন যানবাহনের চাপায় এই দুইজন নিহত হয়েছে সেটি স্থানীয়রা বলতে পারেনি। ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (ওসি) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচাজ (ওসি) হুমায়ন কবির এ প্রতিবেদক-কে বলেন, এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়