শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুপ্রিমকোর্ট জিয়াকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে রায় দিয়েছে, তাকে কিভাবে সন্মান জানাই: হুইপ

মনিরুল ইসলাম: [২] বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

[৩] সোমবার জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

[৪] সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না, বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের এমন অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া যখন সংসদ নেতা ছিলেন তখন তিনি সংসদে থাকতেন না। উনি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না।

[৫] স্বপন বলেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি (হারুনুর রশিদ) বার বার উচ্চ কণ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। তাদের সরকারের আমলের ব্যর্থতা ঢাকার জন্য, এই সরকারের সফলতা ম্লান করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি বারবার এবং তাদের অন্য সংসদ সদস্যরাও দুর্নীতির প্রশ্ন তোলেন। দুর্নীতিতে যারা পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, তাদের মুখে যখন দুর্নীতির অভিযোগ শুনি, তখন হাসি ছাড়া কিছু পায় না।

[৬] তিনি বলেন, আমরা জিয়াউর রহমানকে অসম্মান করার রাজনীতি করি না। আমাদের সুপ্রিম কোর্ট যখন জিয়াউর রহমান সাহেবকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে রায় দেয়, তখন আমরা আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কীভাবে জিয়াউর রহমান সাহেবকে শ্রদ্ধার চোখে দেখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়