শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্নওয়ালকে দিয়ে টাইগারদের ঘায়েল করতে চায় ক্যারিবীয় অধিনায়ক

মাহিন সরকার: [২] ওয়ানডে সিরিজের পর টেস্টেও স্পিন দিয়ে ওয়েস্ট ইন্ডিজ বধের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে কাজটা মনে হয় এতটা সহজ হবে না। ইটের বদলে পাটকেল হজমের বিষয়টি মাথায় রাখতে হবে স্বাগতিকদের।

[৩] তিন দিনের প্রস্তুতি ম্যাচে সে বার্তাই দিয়েছেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকান। তার মধ্যে হুমকি হয়ে দাঁড়াবে ১৪০ কেজি ও ৬ ফুট ৫ ইঞ্চির দীর্ঘদেহী কর্নওয়াল। প্রস্তুতি ম্যাচে ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই অফস্পিনার এমএ আজিজের নিষ্প্রাণ উইকেটেও বেশ ভালো টার্ন ও বাউন্স আদায় করে নিয়েছেন।

[৪] আর তাইতো তাকে নিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে চান উইন্ডিজ অধিনায়ক অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তিনি গণমাধ্যমকে বলেন, রাহকিমের সামর্থ্য সম্পর্কে আমি ভালো করেই জানি। আমি জানতাম, সে সবসময়ই এখন মানসম্পন্ন অফ স্পিনার। এই কন্ডিশনে তাকে দেখতে পেয়ে ভালো লাগছে। আমি জানি, টেস্টগুলোতে সে ভালো করবে।

[৫] তিনি আরও বলেন, আমি অনেক খুশি। ছেলেরা দারুণ বল করেছে। ব্যাটসম্যানরাও ব্যাটিংয়ে সুযোগ পেয়েছে দুইবার। কেউ কেউ রানের দেখাও পেয়েছে। দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করতে পেরেছে স্পিনার-পেসাররা। সব মিলিয়ে আমি বেশ খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়