শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৫ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত ৬লাখ ২০ হাজার খামারিকে ৮১২কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে

মনিরুল ইসলাম: [২] সরকারি দলীয় সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম সংসদে জানান, দেশের দুই কোটি ৪৩ লাখ ৯১ লাখ গরুর মধ্যে ৪৮ শতাংশ শংকরজাতে রূপান্তরিত হয়েছে।

[৩] মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, দেশব্যাপী কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ছয় লাখ ২০ হাজার খামারিকে ৮১২ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

[৪] আব্দুস শহীদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে গবাদিপশু ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ইতোমধ্যে মাংস ও ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। কিন্তু দুধ উৎপাদনে ৩০ শতাংশ ঘাটতি রয়েছে।

[৫] সংরক্ষিত আসনের বেগম মনিরা সুলতানার প্রশ্নের জবাবে শ. ম. রেজাউল করিম বলেন, বর্তমানে দেশে বছরে ৪৩.৪১ লাখ টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন ৪৩.৮৪ লাখ টন। দৈনিক মাথাপিছু ৬০ গ্রাম মাছের চাহিদার বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২.৫৮ গ্রাম।

[৬] সোমবার স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়