শিরোনাম
◈ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে জুলাই সনদ ◈ পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো ◈ পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ ◈ ইরানে ‘সিরিয়া কৌশল’ প্রয়োগ, গৃহযুদ্ধ বাধানোর ছক মার্কিন যুক্তরাষ্ট্রের ◈ নেপালে আজ সাধারণ নির্বাচন, মাঠে ফিরছেন ক্ষমতাচ্যুত ওলি ◈ বিশেষ ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরলেন ১৮৯ বাংলাদেশি ◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে করোনা ভ্যাকসিন সংক্রান্ত কমিটির সভা

হারুন-অর-রশীদ: [২] জেলায় করোনা প্রতিরোধ কমিটি ও জেলা কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

[৪] সভায় বক্তারা বলেছেন, বৈশ্বিক দুর্যোগ কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভ্যাকসিন। ভ্যাকসিন করোনা মহামারী প্রতিরোধ করবে।

[৫] সভায় আরও জানানো হয়, ইতিমধ্যে জেলায় ৬ হাজার ভায়াল ভ্যাকসিন পৌঁছেছে। প্রতিটি ভ্যাকসিনে ১০ টি ডোজ রয়েছে। প্রাপ্ত ভ্যাকসিন ৬০ হাজার মানুষকে দেয়া যাবে। সভায় আরো জানানো হয়, নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হবে। এজন্য ইতিমধ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ভ্যাকসিন প্রদানের জন্য টিম কাজ করবে।

[৬] উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিুকর রহমান ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। ভ্যাকসিনগুলো গ্রহণের পরে ফরিদপুর জেনারেল হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়