শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০৭:১১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডেস্ক রিপোর্ট: বান্দরবান সদর উপজেলার বড়ুয়ার টেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে নয়ন বড়ুয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাতে নয়ন তার তার বন্ধুদের প্রাইভেটকারে নিয়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে এক বন্ধুকে আনতে যাচ্ছিলেন। পথে বড়ুয়ার টেক এলাকায় নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন চালক নয়ন এবং আহত হন গাড়িতে থাকা পাঁচ বন্ধু। স্থানীয়রা আশঙ্কাজনকভাবে নয়নকে  উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ বান্দরবান হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়