শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় শরীয়াহ আইনে শাস্তি, সমকামিতার অপরাধে দুই যুবককে ৮০ বেত্রাঘাত

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার আচে প্রদেশে সমকামিতার দায়ে শরীয়াহ আইন অনুযায়ী প্রকাশ্যে দুই যুবককে টানা ৮০ বার বেত্রাঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের প্রান্তিক এলাকা আচে প্রদেশে এ আইন কার্যকর করা হয়।

জানা যায়, গত নভেম্বর মাসে একই ঘরে দুইজনকে অর্ধনগ্ন অবস্থায় ধরে ফেলেন বাড়িটির মালিক। পরে প্রশাসনের কাছে খবর গেলে তাদের গ্রেফতার করা হয়। অতপর শরীয়াই আইন অনুযায়ী গতকাল প্রকাশ্যে তাদের শাস্তি দেওয়া হয়।

এ প্রসঙ্গে আচে প্রদেশের পাবলিক অর্ডার কর্মকর্তা হেরু ত্রিউইজানারকো জানান, আচে প্রদেশে ইসলামী শরিয়ত আইন হলো শেষকথা। স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, পর্যটকদেরও এই আইন মেনে চলতে হবে।

এদিন, শুধু দুই সমকামী যুবক নয়, আরও কয়েকজনকে বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হয়েছে। তাদের কারও দোষ ছিল মদ্যপান, আবার কারও দোষ ছিল নারীদের সঙ্গে সাক্ষাৎ।
সূত্র- ইনসাফ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়