শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০৮:৩৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনী পৌরসভার নয়টি কেন্দ্রে বিএনপির প্রার্থী কোনো ভোট পাননি

ডেস্ক রিপোর্ট : ফেনী পৌরসভার নির্বাচনের ফলাফলে ৯টি কেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। শনিবার রাত আটটায় শহরের মিজান রোডে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী ফেনী পৌরসভার ৪৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন এক হাজার এক ভোট, ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। মহিপাল সরকারি কলেজ (কমার্স কলেজ) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৬৫৭ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ১ হাজার ৭১৪ ভোট, ধানের শীষ কোনো ভোট পায়নি, ৩ নম্বর ওয়ার্ডের সহদেবপুর খায়রুল এছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৮০১ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, ফেনী বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৯৮০ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, ৪ নম্বর ওয়ার্ড বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি। ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ১২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি এবং ১ নম্বর ওয়ার্ডের ফেনী পিটিআই প্রাইমারি স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

বেসরকারিভাবে ঘোষিত আওয়ামী লীগের নৌকা প্রতীকের নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৪৯ ভোট। সূত্র:প্রথম আলো

  • সর্বশেষ